তিন পার্বত্য জেলায় সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে নির্বাচিত মাধবী মার্মা

বান্দরবান প্রতিনিধি: তিন পার্বত্য জেলা থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) হিসেবে নির্বাচিত হয়েছেন বান্দরবানের অ্যাডভোকেট মাধবী মার্মা।

দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়ে তিনি এ আসনে নির্বাচিত হন। পার্বত্য অঞ্চলের নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তার এই নির্বাচনে জয়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে আইন পেশার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন মাধবী মার্মা। তার নির্বাচনের মাধ্যমে পার্বত্য এলাকার নারী নেতৃত্ব আরও শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ বিষয়ে মাধবী মার্মা বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের অধিকার, উন্নয়ন এবং বিশেষ করে নারীদের ক্ষমতায়নে তিনি কাজ করে যাবেন।