কোচিং বাণিজ্য রোধে কড়াকড়ি, বললেন প্রতিমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয় সংস্কারে বড় প্রকল্প; বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আশ্বাস।

টুইট ডেস্ক: কোচিং বাণিজ্য বন্ধে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, একই সঙ্গে জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়গুলোর সংস্কারে বড় ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর ডেমরা এলাকায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণের জন্যই বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে।

পরিদর্শনকালে পরীক্ষা চলাকালে অভিভাবকসহ অতিরিক্ত মানুষের উপস্থিতিতে পরীক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি দাবি করেন, কেন্দ্রগুলোতে তুলনামূলক কম মানুষ উপস্থিত ছিল এবং এতে কোনো ধরনের অসুবিধা হয়নি।

সরকারের পক্ষ থেকে শিক্ষা ব্যবস্থাকে আরও শৃঙ্খলিত ও মানসম্মত করতে কার্যক্রম অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।