যাচাই-বাছাই শেষে রাজনৈতিক মামলা প্রত্যাহা্রি: আইনমন্ত্রী

রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার প্রত্যাহারে কেন্দ্রীয়-জেলা কমিটি সক্রিয়
ঢাকা: আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক।
টুইট প্রতিবেদক: উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আইনমন্ত্রী বলেন, অতীত সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় দায়ের হওয়া মামলাগুলো নিয়ে বর্তমান সরকার সচেতন অবস্থান নিয়েছে। এসব মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহারের জন্য ইতোমধ্যে কাঠামোগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, গত ৫ মার্চ জেলা প্রশাসককে সমন্বয়কারী করে চার সদস্যের জেলা কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটি সংশ্লিষ্ট মামলাগুলো পর্যালোচনা করে সুপারিশ দিচ্ছে। পরে ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়, যা জেলা কমিটির সুপারিশ যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে।
মন্ত্রী আরও বলেন, স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিটি মামলা পর্যায়ক্রমে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
ইতোমধ্যে এ কার্যক্রম চলমান রয়েছে এবং ধাপে ধাপে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
বিশ্লেষকদের মতে, রাজনৈতিক হয়রানির অভিযোগে দায়ের হওয়া মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ বাস্তবায়িত হলে তা বিচারব্যবস্থায় আস্থা পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে। তবে প্রক্রিয়াটির স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ।






