রাজশাহীতে ঐক্যবদ্ধ যুবদল গড়ার আহ্বান

রাজশাহীতে যুবদলের সাংগঠনিক জোর। তৃণমূলে শক্তি বাড়াতে ওয়ার্ডের নেতাদের দিকনির্দেশনা।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) মহানগর যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি। উপস্থিত ছিলেন সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোঃ রকিবুল হক টফি, মোঃ কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব ও মোঃ সোহেল রানা।
এছাড়াও মহানগর যুবদলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনি সরদার, আকতারুল হাসান অপু, মোঃ মাসুদুল হক মৃধা মোমিন, ইঞ্জিনিয়ার আরফুজ্জামান সোহেল, মজিবুল হক মিলন, হাসান খান, মোহন আলি, শাকিলুর রহমান রন, এসএম দুর্লভ, সুব্রত রায়, মোফাজ্জল হোসেন শুভ, নাফিজ ইমতিয়াজ ড্যানি, মুক্তার আলী সাদ্দাম ও রবিন হোসেন। সভায় রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলি জ্যাকিও উপস্থিত ছিলেন।
সভায় মহানগর যুবদলের আওতাধীন ৪১টি ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সভায় সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
নেতৃবৃন্দ বলেন, রাজশাহী মহানগর যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।






