কৃত্রিম বুদ্ধিমত্তায় বৈশাখের গান

ঐতিহ্য আর প্রযুক্তির মেলবন্ধনে নতুন ধারার সূচনা, শ্রোতাদের জন্য ভিন্ন স্বাদের সংগীত অভিজ্ঞতা।
টুইট ডেস্ক: পহেলা বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব, আর এই উৎসবের প্রাণকেন্দ্রে থাকে গান।
তবে এবারের বর্ষবরণে যুক্ত হয়েছে ভিন্নমাত্রা,প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি হয়েছে একটি বাংলা বৈশাখী গান, যা ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তথ্যপ্রযুক্তি ও সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান মিউজিকফ্লাক্স স্টুডিওর একদল তরুণ উদ্ভাবক এই ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করেন।
গানটির কথায় ও ভাবনায় মানবসৃজনশীলতার উপস্থিতি থাকলেও, সুর বিন্যাস ও কণ্ঠ নির্মাণে ব্যবহৃত হয়েছে উন্নত এআই অ্যালগরিদম।
নির্মাতাদের একজন শাহ ইমরাউল কায়ীশ জানান, গানটি তৈরির আগে কৃত্রিম বুদ্ধিমত্তাকে বাংলার লোকসংগীত, গ্রামীণ সুর এবং বৈশাখের ঐতিহ্যবাহী সংগীতের ধাঁচ সম্পর্কে ধারণা দেওয়া হয়।
এরপর নির্দিষ্ট নির্দেশনার ভিত্তিতে এআই নিজেই তৈরি করে নতুন সুর ও কণ্ঠ, যা একই সঙ্গে আধুনিক ও দেশজ আবহ বহন করে।
তাদের দাবি, প্রযুক্তি ব্যবহৃত হলেও গানের আবেগ ও সাংস্কৃতিক গভীরতায় কোনো ঘাটতি রাখা হয়নি।
বরং এটি প্রমাণ করেছে যে, সঠিক ব্যবহারে প্রযুক্তি ঐতিহ্যকে আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দিতে পারে।
বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ বাংলা সংগীতের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সংগীতচর্চা আরও বিস্তৃত হলে, সৃজনশীলতার ধরনেও আসতে পারে উল্লেখযোগ্য পরিবর্তন।
উল্লেখ্য, পহেলা বৈশাখ উপলক্ষে নির্মিত এই গানটি ইতোমধ্যে ডিজিটাল মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে।
প্রযুক্তি ও সংস্কৃতির এই মেলবন্ধন ‘ডিজিটাল বৈশাখ’-এর ধারণাকে আরও শক্তিশালী করল বলেই মনে করছেন






