ট্রাম্পের হুমকি ‘বাড়াবাড়ি’: পাকিস্তানে র সাবেক মন্ত্রীর কড়া প্রতিক্রিয়া

হরমুজ প্রণালিতে ইরানের প্রভাব অটুট,ভয় দেখিয়ে ফল মিলবে না বলে মন্তব্য মুশাহিদ হুসেইনের।

টুইট প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকিকে ‘বাড়াবাড়ি’ বলে উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ও প্রতিরক্ষা বিশ্লেষক মুশাহিদ হুসেইন সাইয়েদ।

তার মতে, এ ধরনের বক্তব্য বাস্তবতার চেয়ে রাজনৈতিক চাপ তৈরির কৌশল বেশি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ কার্যত ইরানের প্রভাবাধীন। ফলে বাহ্যিক হুমকি দিয়ে পরিস্থিতি বদলানো সহজ নয়।

তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান বা সামরিক হুমকি দিয়ে ইরানকে নতজানু করার চেষ্টা নতুন কিছু নয়।

তবে অতীত অভিজ্ঞতা বলছে, এই ধরনের চাপ প্রয়োগে কাঙ্ক্ষিত ফল মেলেনি এবং ভবিষ্যতেও তা পাওয়ার সম্ভাবনা কম।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হওয়ায় এ নিয়ে যেকোনো উত্তেজনা বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে।

এমন প্রেক্ষাপটে সংশ্লিষ্ট পক্ষগুলোর কঠোর বক্তব্য পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন করে বাড়ায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে।

কূটনৈতিক সমাধানের সম্ভাবনা থাকলেও পাল্টাপাল্টি হুমকি পরিস্থিতিকে জটিল করে তুলছে, মনে করছেন।