ছেঁড়া নোটে আর অজুহাত নয়

সব শাখায় বাধ্যতামূলক গ্রহণ বিনিময়, অমান্য করলে আইনি ব্যবস্থা।

দেশজুড়ে ছেঁড়া, ফাটা ও ময়লাযুক্ত নোট নিয়ে জনদুর্ভোগ কমাতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট নির্দেশ দিয়েছে,দেশের সব তফসিলি ব্যাংকের প্রতিটি শাখাকে এখন থেকে বাধ্যতামূলকভাবে এসব নোট গ্রহণ করতে হবে এবং এর বিপরীতে গ্রাহকদের ব্যবহারযোগ্য নোট সরবরাহ নিশ্চিত করতে হবে।

রোববার জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, বাজারে এখনো বিপুল পরিমাণ ত্রুটিপূর্ণ নোট ঘুরে বেড়াচ্ছে, যা স্বাভাবিক নগদ লেনদেনে বিঘ্ন সৃষ্টি করছে।

পূর্বে নির্দেশনা থাকা সত্ত্বেও অনেক ব্যাংক শাখায় এ বিষয়ে অনীহা লক্ষ্য করা গেছে,যা গ্রাহকসেবার পরিপন্থী।

নতুন নির্দেশনায় বিশেষভাবে ৫, ১০, ২০ ও ৫০ টাকার মতো ছোট মূল্যমানের ছেঁড়া-ফাটা নোট নিয়মিতভাবে গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে।

এ জন্য শাখাগুলোতে পৃথক কাউন্টার চালুর কথাও বলা হয়েছে, যাতে গ্রাহকরা সহজেই পুরোনো বা ক্ষতিগ্রস্ত ন