সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই

৯০ বছর বয়সে রাজধানীর হাসপাতালে শেষ নিঃশ্বাস; আইন অঙ্গনে শোকের ছায়া।

টুইট ডেস্ক: রিপোর্ট সময় ডেস্ক:রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সাবেক আইনমন্ত্রী ও প্রবীণ আইনজীবী শফিক আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আকসির এম চৌধুরী।

জানা গেছে, অসুস্থতাজনিত কারণে শনিবার রাতে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং রোববার বিকেলে তিনি মারা যান।

শফিক আহমেদ বাংলাদেশের আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময়েই বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংস্কার কার্যক্রম সম্পন্ন হয়।

এছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

আইন পেশায় তার দীর্ঘ অভিজ্ঞতা ও অবদান দেশের বিচারব্যবস্থায় বিশেষ গুরুত্ব বহন করে। ওর

তার মৃত্যুতে দেশের আইন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার অবদানের কথা স্মরণ করে শোক প্রকাশ