যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি

ইরান ও মিত্রদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেতানিয়াহু, এরদোয়ানকে নিয়েও তীব্র সমালোচনা।

টুইট ডেস্ক: মধ্যেপ্রাচ্য উত্তেজনা আরও বাড়িয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

সাম্প্রতিক এক বার্তায় তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তার নেতৃত্বে ইসরাইল কোনো অবস্থাতেই পিছু হটবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বক্তব্যে নেতানিয়াহু ইরানের শাসকগোষ্ঠীকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে বলেন, তাদের প্রভাব ও কর্মকাণ্ড দমনে সামরিক অভিযান চলতেই থাকবে।

তার ভাষায়, এটি শুধু নিরাপত্তা নয়, বরং রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার প্রশ্ন।

একই সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাই ইয়েপ  এডো গান এর বিরুদ্ধেও সরাসরি অভিযোগ তোলেন তিনি।

নেতানিয়াহুর দাবি, এরদোয়ান ইরানকে সহযোগিতা করছেন এবং কুর্দিদের বিরুদ্ধে দমন-পীড়নের নীতিতে জড়িত।

যদিও এসব অভিযোগের বিষয়ে তুরস্কের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকরা বলছেন, ইরান-ইসরাইল উত্তেজনা যখন কূটনৈতিক আলোচনার মধ্যেও বিদ্যমান, তখন এ ধরনের কঠোর বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

একই সময়ে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ও হরমুজ প্রণালিতে সামরিক তৎপরতার খবর অঞ্চলটিকে একটি বিস্তৃত সংঘাতের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে।

মধ্যপ্রাচ্যের চলমান এই পরিস্থিতিতে সামরিক অবস্থান, কূটনৈতিক প্রচেষ্টা ও আঞ্চলিক শক্তির ভারসাম্য,সবকিছুই এখন নতুন করে প্রশ্নের মুখে পড়ছে।