যুদ্ধ থামানোর আহ্বান পোপ লিওর

ইরান সংকটে শক্তির প্রদর্শন নয়, ন্যায্য সমাধানে জোর।

টুইট ডেস্ক ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আবারও কঠোর শান্তির বার্তা দিয়েছেন ক্যাথলিক বিশ্বের আধ্যাত্মিক নেতা পোপ লিও।

তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “শক্তির প্রদর্শন যথেষ্ট হয়েছে, যুদ্ধ যথেষ্ট হয়েছে”এখন সময় ন্যায্য সমাধান ও সংলাপের।

রবিবার সেন্ট পিটার্স ব্যাসিলিকায় এক প্রার্থনা সভায় দেওয়া বক্তব্যে পোপ লিও যুদ্ধবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করেন।

যদিও তিনি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্য যে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের উদ্দেশেই, তা বিশ্লেষকদের কাছে স্পষ্ট।

এর আগেও ইরান ইস্যুতে সরব ছিলেন এই মার্কিন বংশোদ্ভূত পোপ।

তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী নীতিকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে সতর্ক করেছিলেন যে, একতরফা শক্তি প্রয়োগ বিশ্বকে আরও অস্থিতিশীল করে তুলবে।

প্রার্থনা সভায় পোপ বলেন, “আত্মমর্যাদা ও অর্থের পূজা যথেষ্ট হয়েছে। এখন মানবতার স্বার্থে শান্তি ও ন্যায়ভিত্তিক সমাধানের পথ খুঁজতে হবে।”

তিনি যুদ্ধের ‘খাদের কিনারা’ থেকে সরে এসে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানান।

বিশ্লেষকরা বলছেন, চলমান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে পোপের এই বার্তা আন্তর্জাতিক মহলে নৈতিক চাপ তৈরি করতে পারে।

বিশেষ করে যখন একদিকে সামরিক প্রস্তুতি বাড়ছে, অন্যদিকে আলোচনার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে,তখন ভ্যাটিকানের এই অবস্থান শান্তিপ্রচেষ্টাকে জোরদার করতে পারে।