যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

শান্তিরক্ষা মিশনে অবদানের স্বীকৃতি, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে আলোচনা।
টুইট প্রতিবেদক: যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন এবং উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেন।
এসব বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়, যা দুই দেশের প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা জোরদারে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে সেনাপ্রধানকে একটি বিশেষ সম্মাননা রেজ্যুলেশন প্রদান করা হয়।
এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমের মর্যাদা আরও সুদৃঢ় করেছে বলে বিশ্লেষকদের অভিমত।
সামগ্রিকভাবে এই সফরকে বাংলাদেশ,যুক্তরাষ্ট্র সামরিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতির অংশ হিসেবে দেখা হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে যৌথ প্রশিক্ষণ, প্রতিরক্ষা সহযোগিতা এবং শান্তিরক্ষা কার্যক্রমে সমন্বয় আরও বাড়বে।






