তানোরে নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৪) দুপুর ১২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ-পশ্চিম পাশে পুকুরের পশ্চিম দিকের পাকা রাস্তা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. সাজ্জাদ (৩৪)কে আটক করা হয়। তিনি উপজেলার মথুরাপুর গ্রামের বাসিন্দা।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তার হেফাজত থেকে নিষিদ্ধ ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৬ হাজার ১০০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ৩ হাজার ৮০ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় তানোর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।