প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে বিভ্রান্ত হয়নি

দিন-তারিখ ও গন্তব্য এখনো অনির্ধারিত, গুজবে কান না দেওয়ার আহ্বান।
টুইট ডেস্ক: প্রতিবেদন:প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়ে দেশজুড়ে আলোচনা তৈরি হলেও বাস্তবে এ সফরের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে সরকার।
দায়িত্বশীল সূত্র বলছে, দিন-তারিখ থেকে শুরু করে কোন দেশ দিয়ে সফর শুরু হবে,সবকিছুই এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
বুধবার (৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সুজন মাহমুদ এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে স্পষ্ট করে জানান, প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময়সূচি নির্ধারণের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, সফরের সম্ভাব্য সময় ও গন্তব্য নিয়ে যে তথ্য বিভিন্ন মাধ্যমে ছড়ানো হচ্ছে, তা সঠিক নয়।
তিনি আরও উল্লেখ করেন, কোন দেশ প্রথম সফরের গন্তব্য হবে, সে বিষয়েও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এ প্রেক্ষিতে বিভ্রান্তিকর তথ্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এর আগে কয়েকটি গণমাধ্যমে প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে ভারত সফরের সম্ভাব্য খবর প্রকাশিত হয়।
সেখানে মে মাসের মধ্যেই সফরটি অনুষ্ঠিত হতে পারে বলেও উল্লেখ করা হয়েছিল।
তবে সরকারের সর্বশেষ অবস্থান অনুযায়ী, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই তাড়াহুড়া না করে সব দিক বিবেচনা করেই সফরের সময়সূচি নির্ধারণ করা হতে






