জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন পাস

অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মামলা বাতিল ও ভবিষ্যতে আইনি বাধা রোধ।
টুইট ডেস্ক জাতীয় সংসদে বুধবার (৮ এপ্রিল) ‘জুলাই গণ-অভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’ বিল সর্বসম্মত কণ্ঠভোটে পাস হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি সংসদে উত্থাপন করেন।
বিল পাসের পর এখন অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে করা সব দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রত্যাহারযোগ্য হবে।
আইন অনুসারে, নির্ধারিত প্রক্রিয়া মেনে এসব অভিযোগ বাতিল করা হবে এবং ভবিষ্যতে নতুন কোনো মামলা বা আইনি ব্যবস্থা গ্রহণের চেষ্টা আইনত নিষিদ্ধ থাকব।
এছাড়াও, সংসদে ‘সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল-২০২৬’ পাস হওয়ায় ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আইনি ভিত্তি নিশ্চিত হলো।
সংশোধনীর ফলে সরকার কোনো ব্যক্তি বা দলকে সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে আইনত নিষিদ্ধ করার ক্ষমতা পাবে।
নিরীক্ষকরা বলছেন, নতুন আইনগুলো রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম এবং নাগরিকদের আইনি সুরক্ষার ক্ষেত্রে।






