বিসিবি বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত: হাসনাত আবদুল্লাহ

জাতীয় সংসদে ক্রিকেট বোর্ড গঠনের সমালোচনা, দলীয়করণের অভিযোগ

টূইট ডেস্ক: এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জাতীয় সংসদে উল্লেখ করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন আর স্বাধীন নয়।

তিনি বলেছেন, “বিসিবি হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড।” সংসদে উত্থাপিত ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) বিল’ পাসের আগে তিনি মানবাধিকার

কমিশন অধ্যাদেশকে বিল আকারে পাসের দাবি জানান।
হাসনাত বলেন, “সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নগ্নভাবে দলীয় করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই দখল করা হয়েছে। এভাবে বিসিবিও আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই।”

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, “অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা

আসিফ মাহমুদ কাউন্সিলরদের ওপর সরকারি ক্ষমতা প্রয়োগ করে হাইকোর্টে পেন্ডিং থাকা রিটকে এড়িয়ে একতরফাভাবে ভোটিং করেছেন।”

সংবাদ সূত্র জানায়, বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ক্রীড়া সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।