মাইকে তালাক বিতর্কের পর এবার চুরির অভিযোগে আ.লীগ নেতা

মেলান্দহে শাড়ি চুরির ঘটনায় মামলা, অভিযুক্ত পলাতক তদন্তে আংশিক সত্যতা।

টুইট ডেস্ক: জামালপুরের মেলান্দহে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে শাড়ি চুরির অভিযোগ উঠেছে, যা এলাকায় নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

এর আগে মসজিদের মাইকে স্ত্রীকে তালাক দেওয়ার ঘটনায় সমালোচিত এই নেতা এবার ফৌজদারি অভিযোগে জড়ালেন।

উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন জেকের বিরুদ্ধে অভিযোগ, গত ৩০ মার্চ ভোররাতে ভাংগুনী ডাংগা গ্রামের একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার তখন শহরে অবস্থান করলেও বাড়িতে স্বজনরা ছিলেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় জাকির হোসেনকে বাড়ির আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।

পরবর্তীতে চুরি হওয়া একটি শাড়ি স্থানীয় এক নারীর কাছে বিক্রি করা হয় বলে অভিযোগ ওঠে।

ওই নারী স্থানীয় সালিশে শাড়ি কেনার বিষয়টি স্বীকার করলে ঘটনাটি আরও স্পষ্ট হয়।

স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও অভিযুক্ত উপস্থিত না হওয়ায় কার্যকর কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

পরে ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে।ভুক্তভোগী পিপাসা বলেন, দীর্ঘদিন ধরে কষ্ট করে মেয়ের জন্য গহনা ও প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করেছিলেন, যা চুরির ঘটনায় হারিয়ে গেছে।

তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।মেলান্দহ থানার উপ পরিদর্শক জ্যোতির্ময় সরকার জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শনে চুরির আংশিক সত্যতা মিলেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে, ঘটনার পর থেকেই জাকির হোসেন পলাতক রয়েছেন।

তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে এবং বাড়িতেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে একই ব্যক্তি মেলান্দহ উপজেলার রান্ধুণীগাছা গ্রামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাক দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

সাম্প্রতিক এই চুরির অভিযোগ তার বিতর্কিত অবস্থানকে আরও জোরালো করেছে বলে মনে করছেন