বিমানের নতুন ডিএমডি: সৈয়দ মইন উদ্দিন আহমেদ

বিমানের নতুন ডিএমডি: সৈয়দ মইন উদ্দিন আহমেদ।
টুইট ডেস্ক: রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে নিয়োগ পেয়েছেন সৈয়দ মইন উদ্দিন আহমেদ।
দীর্ঘ কয়েক বছর ধরে এই গুরুত্বপূর্ণ পদটি শূন্য ছিল।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সৈয়দ মইন উদ্দিন আহমেদকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম,সম্পর্ক ত্যাগের শর্তে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
যোগদানের তারিখ থেকে তিনি এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করবেন।
দীর্ঘদিন পর ডিএমডি পদে নিয়োগ পাওয়ায় সংস্থাটির প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে মনে করা হচ্ছে।






