এবার পহেলা বৈশাখে ‘বৈশাখী শোভাযাত্রা’, মঙ্গল বা আনন্দ নয়: সংস্কৃতিমন্ত্রী

টুইট ডেস্ক: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, এবার পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম হবে ‘বৈশাখী শোভাযাত্রা’, আগের মতো ‘মঙ্গল’ বা ‘আনন্দ শোভাযাত্রা’ নয়।
সচিবালয়ে রোববার এক ব্রিফিংয়ে তিনি বলেন, “বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে শোভাযাত্রার নাম বৈশাখী রাখা হয়েছে। প্রতিবছর এই নামই বহাল থাকবে।”
মন্ত্রী আরও জানান, এবার উদযাপনে নিরাপত্তার জন্য পুলিশ, বিএনসিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
উল্লেখ্য, ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ প্রথম শোভাযাত্রার আয়োজন করে। এরপর ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটি সাংস্কৃতিক প্রতিবাদের প্রতীক হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়। তবে শেষ কয়েক বছরে নাম নিয়ে বিতর্ক দেখা দেয়। এবার সরকার তৃতীয় পথ বেছে নিয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা করেছে।






