মেয়েকে সঙ্গে নিয়ে চলচ্চিত্র উপভোগ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে উপভোগ করলেন সায়েন্স ফিকশন সিনেমা

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে ‘প্রজেক্ট হেইলমেরি’ সিনেমা দেখেছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। সিনেমা সন্ধ্যা ৭:১০ মিনিটে শুরু হয়ে রাত ১০:১০ মিনিটে শেষ হয়। প্রধানমন্ত্রী এই সময়টি ছুটির দিনে বিনোদনের অংশ হিসেবে সিনেমা উপভোগ করেছেন।

‘প্রজেক্ট হেইলমেরি’ ছবিটি ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত এবং অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত।