স্থানীয় নির্বাচনের সময় জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচন আইন কার্যকর হওয়ার পর অনুষ্ঠিত হবে: মীর শাহে আলম
টুইট ডেস্ক: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো জাতীয় সংসদে আইন হিসেবে প্রণীত হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার শেরে বাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পূর্ববর্তী সরকার যে দলীয় প্রতীক ব্যবহার না করার অধ্যাদেশ জারি করেছিল, তা বিশেষ কমিটির যাচাই-বাছাই শেষে সংসদে পাঠানো হয়েছে এবং শিগগিরই আইন আকারে প্রকাশিত হবে।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, যারা পূর্ববর্তী সরকারের আমলে জনগণের পাশে থেকে কাজ করেছেন কিন্তু জাতীয় নির্বাচনে মনোনয়ন পাননি, তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সকল নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা যথাযথ জবাবদিহিতার আওতায় থাকবেন।






