হরমুজ প্রণালিতে সচল ইরানি টোল বুথ, পার হলো জাপান, ফ্রান্স ও ওমানের নৌযান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যেও বাণিজ্যিক জাহাজের চলাচল শুরু
টুইট ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের কারণে স্থবির হয়ে পড়া হরমুজ প্রণালি সম্প্রতি আংশিকভাবে সচল হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ওমান, ফ্রান্স ও জাপানের জাহাজগুলো নিরাপদভাবে প্রণালি অতিক্রম করেছে।
ইরান গত ফেব্রুয়ারি মাসে এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্রপথ সম্পূর্ণ বন্ধ করেছিল। পরবর্তীতে ইরান লারাক দ্বীপ সংলগ্ন একটি বিশেষ অনুমোদিত রুট তৈরি করে এবং ঘোষণা করে, যেসব জাহাজ যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, সেগুলোর চলাচল সীমিত নজরদারির মধ্যে করা হবে। আন্তর্জাতিক শিপিং জার্নাল ‘লয়েড’স লিস্ট’ এই রুটকে ‘তেহরান টোল বুথ’ হিসেবে উল্লেখ করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, সীমিত হলেও এই বাণিজ্যিক চলাচল অঞ্চলের অর্থনীতি এবং আন্তর্জাতিক সরবরাহ চেইনের জন্য স্বস্তির বার্তা বহন করছে।






