তারেক রহমানের সিনেমা সন্ধ্যা

কন্যা জাইমাকে সঙ্গে নিয়ে রাজধানীতে ‘প্রজেক্ট হেইল মেরি’ উপভোগ, গুঞ্জনের অবসান।
টুইট প্রতিবেদক: রাজধানীতে সাপ্তাহিক ছুটির সন্ধ্যায় ব্যক্তিগত সময় কাটাতে সিনেমা হলে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় তিনি কন্যা
জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ধানমন্ডির জিগাতলায় একটি প্রেক্ষাগৃহে ‘প্রজেক্ট হেইল মেরি’ চলচ্চিত্র উপভোগ করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে বের হয়ে তিনি প্রেক্ষাগৃহে পৌঁছান।
তার সঙ্গে একমাত্র কন্যা উপস্থিত ছিলেন। সিনেমাটি সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শুরু হয়ে রাত ১০টা ১০ মিনিটে শেষ হয়।
চলচ্চিত্রটি জনপ্রিয় কথাসাহিত্যিক অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত একটি বিজ্ঞানভিত্তিক কাহিনি, যা ২০২৬ সালে মুক্তি পেয়েছে।
সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে আলোচিত এই চলচ্চিত্রটি দর্শকমহলে আগ্রহ তৈরি করেছে।
এর আগে সামাজিক মাধ্যমে গুঞ্জন ওঠে, তারা ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে গিয়েছেন।
তবে পরবর্তীতে নিশ্চিত হওয়া যায়, তারা মূলত ‘প্রজেক্ট হেইল মেরি’ই উপভোগ করেছেন।
সংশ্লিষ্টরা বলছেন, ব্যস্ত রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যেও প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত অবসরযাপন জনজীবনের সঙ্গে তার সংযোগের একটি স্বাভাবিক দিক তুলে ধরে।
একইসঙ্গে পরিবারকে সময় দেওয়ার বিষয়টিও এখানে প্রতিফলিত হয়েছে।






