মন্ত্রিসভার সিদ্ধান্ত: গাড়িতে ৩০% কম জ্বালানি ব্যবহার করবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

সরকারি ব্যয় নিয়ন্ত্রণে গাড়ি, বিদ্যুৎ ও ভবন ব্যয় কমানোর নির্দেশনা
টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা তাদের সরকারি কার্যক্রমে গাড়ির জন্য বরাদ্দকৃত জ্বালানির ৩০ শতাংশ কম ব্যবহার করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদে জানানো হয়েছে, সরকারি খাতে গাড়ি, জলযান, আকাশযান ও কম্পিউটার ক্রয় শতভাগ কমানো হবে। এছাড়া সরকারি কার্যালয়ে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে ৩০ শতাংশ সংরক্ষণ, আবাসিক ভবনের শোভা বৃদ্ধি ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক ভবনের শোভা বৃদ্ধি ব্যয় ৫০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অতিরিক্তভাবে, সরকারি কার্যক্রমে ভূমি অধিগ্রহণ আপাতত সম্পূর্ণ বন্ধ থাকবে। বিশ্লেষকরা মনে করছেন, এটি সরকারের পরিচালন ব্যয় হ্রাস এবং সরকারি সম্পদ ব্যবহারে স্বচ্ছতা বৃদ্ধির উদ্যোগ হিসেবে গুরুত্বপূর্ণ।






