ইরান সংকটে বদলে গেল শাহরুখের ‘কিং’

ইরান ইসরায়েল উত্তেজনায় বিদেশি শুটিং বাতিল, মুম্বাইতেই মরুভূমির সেট।
টুইট ডেস্ক: যুদ্ধে পশ্চিম এশিয়ায় চলমান ইরান ইসরায়েল উত্তেজনার প্রভাব এবার পড়ল বলিউডের বড় বাজেটের সিনেমা নির্মাণে।
সুপারস্টার শাহরুখ অভিনীত বহুল আলোচিত ‘কিং’ সিনেমার নির্ধারিত বিদেশি শুটিং বাতিল করতে বাধ্য হয়েছেন নির্মাতারা।
নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, দুবাই এর মরুভূমিতে একটি বড় অ্যাকশন দৃশ্য ধারণের কথা ছিল। তবে বর্তমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পরিচালক সিদ্ধান্তে ।
সেই সূচি বাতিল করেন। এর পরিবর্তে মুম্বাই এর স্টুডিওতেই বিশাল মরুভূমির সেট নির্মাণ করে দৃশ্যধারণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
নির্মাতারা জানিয়েছেন, প্রযুক্তিনির্ভর সেট ডিজাইনের মাধ্যমে দৃশ্যের ব্যাপ্তি ও নান্দনিকতা অক্ষুণ্ণ রাখা হবে।
বরং নিয়ন্ত্রিত পরিবেশে শুটিং হওয়ায় আলো ও অ্যাকশনের সূক্ষ্ম দিকগুলো আরও নিখুঁতভাবে ফুটিয়ে তোলা সম্ভব হবে বলে তারা মনে করছেন।
এই অ্যাকশন দৃশ্যে সুহানা খান ও অনিল কাপুর এর সঙ্গে পর্দা ভাগ করবেন শাহরুখ খান। একটি দ্রুতগতির ধাওয়া দিয়ে শুরু হয়ে দৃশ্যটি তীব্র সংঘর্ষে গড়াবে বলে জানা গেছে।
২০২৫ সালের মে মাসে শুরু হওয়া সিনেমাটির শুটিংয়ের বড় অংশ ইতোমধ্যেই মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে সম্পন্ন হয়েছে।
একটি কারাগারভিত্তিক দৃশ্যে প্রায় ২০০ জন স্টান্টশিল্পীর অংশগ্রহণ ছবিটির বিশাল আকারের ইঙ্গিত দেয়।
তবে নির্মাণ প্রক্রিয়ায় চ্যালেঞ্জও ছিল।
২০২৫ সালের জুলাইয়ে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে আহত হন শাহরুখ খান। চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্রে নিতে হয় এবং প্রায় ছয় সপ্তাহ শুটিং বন্ধ থাকে।
অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘কিং’ সিনেমায় আরও অভিনয় করছেন ডিপিকা পাদুকন, অভিষেক বচ্চন,রানি মুর্খাজি,জ্যাকিস্রোফ
ও আরসাদ ওয়ারসি সহ অনেকে। বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, শাহরুখ খানকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে দুমকী সিনেমায়, যা পরিচালনা করেছিলেন রাজকুমার হিরানি।






