মোহনপুরে হত্যা মামলা: আসামি গ্রেফতার না হওয়ায় সংবাদ সম্মেলন

রিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান।

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুরে গত ৮ নভেম্বর সংঘটিত এক হত্যাকাণ্ডের বাকি আসামি গ্রেফতার না হওয়ায় নিহতের ছোট ভাই গোলাম মোস্তফা বুধবার কলোনী বউ বাজারে সংবাদ সম্মেলন করেছেন। তিনি অভিযোগ করেছেন, মামলার মূলহোতা ও অন্যান্য জড়িতরা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।

নিহত ব্যক্তি আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহতের ছোট ভাই দাবি করেন, হত্যাকাণ্ডের পেছনে পরকীয়ার পাশাপাশি তার ভাইয়ের জমানো টাকা আত্মসাৎ করার উদ্দেশ্য কাজ করেছে। তিনি জানিয়েছেন, এই ঘটনায় কিছু ভিডিও প্রমাণও রয়েছে।

মোহনপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ইতোমধ্যে মোহাম্মদ রাশেদুজ্জামান মাসুম (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। তবে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্য অনুযায়ী বাকি আসামিদের নাম জানা গেলেও তাদের এখনও ধরতে পারেনি পুলিশ।

পরিবারের নিরাপত্তা ও দাবি

গোলাম মোস্তফা বলেছেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে এজাহার করেছি। একজন আসামি গ্রেফতার হলেও মূলহোতাসহ অন্যান্যরা এখনো ধরাছোঁয়ার বাইরে। দ্রুত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান, বাকি আসামিদের দ্রুত গ্রেফতার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।