আরব আমিরাত ঘোষণা করল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

২৬ মে আরাফাত দিবস, ২৭ মে হতে পারে ঈদুল আজহা
টুইট ডেস্ক: মধ্যপ্রাচ্যের আরব আমিরাত পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। দেশটির জ্যোতির্বিজ্ঞান হিসাব অনুযায়ী, আগামী ২৬ মে আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে পরদিন ২৭ মে বুধবার দেশটিতে ঈদুল আজহা উদযাপন হতে পারে।
আরব আমিরাত সরকারের ঘোষণা অনুযায়ী, ঈদুল আজহার জন্য ২৭ থেকে ২৯ মে পর্যন্ত ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটি মিলিয়ে বাসিন্দারা টানা ছয় দিনের দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন।
মনে রাখার বিষয়, ঈদুল আজহার নির্দিষ্ট তারিখ চাঁদ দেখা অনুযায়ী পরিবর্তিত হতে পারে।






