চার অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা

রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট নদীবন্দরগুলিতে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত

টুইট ডেস্ক: রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে বুধবার (১ এপ্রিল) সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০–৮০ কিমি বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা ঝোড়ো হাওয়ার সঙ্গে দমকা বাতাস, বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত পূর্বাভাসে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫–৬০ কিমি বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা উল্লেখ করা হয়েছিল। আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই সময় নৌ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে।