বিয়ে করলেন সিমরিন লুবাবা

সামাজিক মাধ্যমে ঘোষণা, পাত্র পরিচয় এখনো গোপন
টুইট ডেস্ক: ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা বিয়ের পিঁড়িতে বসেছেন। নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন তিনি।
মঙ্গলবার (৩১ মার্চ) নিজের ভেরিফায়েড প্রোফাইলে একটি পোস্ট দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করার কথা জানান লুবাবা।
পোস্টে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।”
তবে বিয়ের খবর জানালেও পাত্রের পরিচয় প্রকাশ করেননি তিনি। ফলে কে সেই সৌভাগ্যবান জীবনসঙ্গী—তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
লুবাবার এই ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসছেন তিনি।






