ফের বাড়ল স্বর্ণের দাম

ভরিতে নতুন রেকর্ড ২ লাখ ৪৪ হাজার টাকা, বাড়ল রুপার দামও

টুইট ডেস্ক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী (পাকা) স্বর্ণের দাম বৃদ্ধির কারণে এই সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী-

২২ ক্যারেট: ২,৪৪,৭১১ টাকা (প্রতি ভরি)
২১ ক্যারেট: ২,৩৩,৫৭২ টাকা
১৮ ক্যারেট: ২,০২,২১৩ টাকা
সনাতন পদ্ধতি: ১,৬৩,০৬৩ টাকা

শুধু স্বর্ণই নয়, বেড়েছে রুপার দামও। নতুন নির্ধারিত দামে-

২২ ক্যারেট রুপা: ৫,৭১৫ টাকা
২১ ক্যারেট: ৫,৪২৪ টাকা
১৮ ক্যারেট: ৪,৬৬৬ টাকা
সনাতন পদ্ধতি: ৩,৪৯৯ টাকা

এর আগে গত ২৮ মার্চ দুই দফায় স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানো হয়েছিল। তবে তার আগে টানা সাত দফায় মোট ৩৫ হাজার ৫৭৫ টাকা কমানো হয়েছিল দাম।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয় কাঁচা স্বর্ণের দামের ওঠানামার কারণে সাম্প্রতিক সময়ে স্বর্ণের দামে অস্থিরতা দেখা যাচ্ছে।