এপ্রিলের প্রথম সপ্তাহে আসছে হামসহ ৬ রোগের টিকা

ইউনিসেফের মাধ্যমে দ্রুত সরবরাহের উদ্যোগ

টুইট ডেস্ক: দেশে হামসহ ছয়টি রোগ প্রতিরোধে প্রয়োজনীয় টিকা আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে পৌঁছাবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইউনিসেফের মাধ্যমে এসব টিকা আনা হচ্ছে।

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তথ্য

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান।

স্বাস্থ্য খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন

সংক্রামক রোগ প্রতিরোধ, নার্সিং সেবা উন্নয়ন এবং আইসিইউ ব্যবস্থাপনা শক্তিশালী করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৫ সদস্যের একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়েছে। আগামী মে মাসের মধ্যে এর রূপরেখা চূড়ান্ত করা হবে।

দীর্ঘদিন পর হামের টিকাদান কার্যক্রম

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালের পর দেশে হামের বড় কোনো ক্যাম্পেইন হয়নি। ফলে সচেতনতা বৃদ্ধি এবং টিকাদান কার্যক্রম জোরদার করা জরুরি হয়ে পড়েছে।

৬০৪ কোটি টাকার টিকা ক্রয়

হামসহ ছয়টি রোগের টিকা সংগ্রহে ৬০৪ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ইউনিসেফকে অর্থ প্রদান করা হয়েছে এবং দ্রুত টিকা দেশে আনার প্রক্রিয়া চলছে।

শিশুরোগ বাড়ায় বাড়তি প্রস্তুতি

দেশে হামসহ বিভিন্ন শিশুরোগের প্রবণতা বাড়ায় অতিরিক্ত ২০টি ভেন্টিলেশন সুবিধাও প্রস্তুত রাখা হয়েছে বলে জানান মন্ত্রী।