জাতীয় ক্রীড়াবিদদের ভাতা কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রথমবার বেতন কাঠামোর আওতায় ক্রীড়াবিদরা
টুইট ডেস্ক: দেশের ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে প্রথমবারের মতো জাতীয় ক্রীড়াবিদদের বেতনের আওতায় এনেছে সরকার। এ লক্ষ্যে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১২৯ ক্রীড়াবিদ পেলেন ক্রীড়া কার্ড
সোমবার (৩০ মার্চ) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়া হয়। বেতনের পাশাপাশি তাদের সম্মাননাও প্রদান করা হয়েছে।
পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত হবেন ৫০০ জন
সরকারের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় আনা হবে।
পারফরম্যান্সের ভিত্তিতে সুবিধা অব্যাহত
এই ভাতা পেতে হলে ক্রীড়াবিদদের প্রতি চার মাস অন্তর পারফরম্যান্স মূল্যায়নের মুখোমুখি হতে হবে। পারফরম্যান্স বজায় রাখতে না পারলে তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনাও থাকবে।
বেতনের পরিমাণ এখনো ঘোষণা হয়নি
সব ক্রীড়াবিদের জন্য সমান বেতন নির্ধারণ করা হলেও এর পরিমাণ এখনো প্রকাশ করা হয়নি। বিষয়টি প্রধানমন্ত্রীর ঘোষণার জন্য সংরক্ষিত রয়েছে।
উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যরা
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






