বেন স্টোকস মাঠের বাইরে, কাউন্টি মৌসুমে অনিশ্চয়তা

নেট অনুশীলনের আঘাতের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে স্টোকসকে।

টুইট ডেস্ক: লন্ডন, ২৯ মার্চ ২০২৬ ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস ফেব্রুয়ারিতে অনুশীলনের সময় নেট বোলারের আঘাতে মুখে গুরুতর চোট পেয়েছেন।

প্রাথমিক চিকিৎসায় জানা গেছে, তার মুখের হাড় ভেঙে গেছে। এই কারণে স্টোকস এবার শুরু হতে যাওয়া কাউন্টি মৌসুমে খেলতে পারবেন না।

ডারহাম কাউন্টি দল জানিয়েছে, “স্টোকসের ইনজুরি দীর্ঘস্থায়ী। সবকিছু ঠিকঠাক থাকলে তিনি আগামী মে মাসে মাঠে ফিরবেন।

উল্লেখ্য, স্টোকস শেষবার খেলেছিলেন অ্যাশেজ সিরিজে, এরপর কোনো ম্যাচে অংশ নেননি।এবারের ইংল্যান্ডের কাউন্টি মৌসুম শুরু হচ্ছে আগামী এপ্রিল মাসে।

দেশের ঘরের মাঠে ইংল্যান্ড ৪ জুন থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তাদের আন্তর্জাতিক মৌসুম শুরু করবে।

ইনজুরি কাটিয়ে স্টোকস কাউন্টি ম্যাচ দিয়ে মাঠে ফেরার মাধ্যমে প্রস্তুতি নেবেন জাতীয় দলে ফেরার জন্য।

বিশ্লেষকরা মনে করছেন, স্টোকসের অনুপস্থিতি ইংল্যান্ডের শুরু হওয়া কাউন্টি মৌসুমে দলের ব্যাটিং ও বলিংয়ে প্রভাব ফেলবে।

তবে ঠিক সময়ে সেরে উঠলে তিনি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।