যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের স্বীকৃতি
টুইট ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন। শনিবার (২৮ মার্চ) তিনি এ সফরে রওনা দেন।
সফরকালে জর্জিয়া স্টেট ক্যাপিটল-এর উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করা হবে।
এছাড়াও তিনি সিনেট চেম্বারে আয়োজিত একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, যেখানে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা তুলে ধরা হবে।
উল্লেখ্য, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।






