স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস
টুইট ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার দেশে আনা হবে মরদেহ
পরিবার সূত্রে জানা গেছে, আগামীকাল রোববার সন্ধ্যায় তার মরদেহ বাংলাদেশে আনা হবে।
৩০ মার্চ জানাজা, বনানীতে দাফন
আগামী ৩০ মার্চ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ১১টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।
দীর্ঘদিন অসুস্থ ছিলেন
দিলারা হাফিজ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঈদের দিন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।






