প্রথমবার টেলিভিশনে চিত্রা জহিরের সাক্ষাৎকার

” সাঅনেকধের ময়না’তে অভিনয় ও ব্যক্তিজীবনের নানা কাহিনি উন্মুক্ত”।

টুইট ডেস্ক: চলচ্চিত্র ও অভিনয়ের মাধ্যমে নামকরা শিল্পী চিত্রা জহির এবার প্রথমবার সরাসরি টেলিভিশনের পর্দায় এসে দর্শকের সঙ্গে মিলিত হচ্ছেন।

তাঁর অভিনয় জীবনের শুরুটা কলকাতার চলচ্চিত্র পরিচালক রাজেশ তরফদারের হাত ধরে হলেও, ঢাকার বুকে প্রথম ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু হয় এহতেশাম পরিচালিত সিনেমার মাধ্যমে।

চিত্রা জহির একে একে অভিনয় করেছেন আজান, তোমার আমার, শাদী, রাজা এলো শহরে, বন্ধন, গোধূলির প্রেম সহ আরও বেশ কয়েকটি বাংলা ও ঊর্দু চলচ্চিত্রে।

অভিনয়ের সূত্র ধরেই তাঁর পরিচয় এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রযোজক-পরিচালক কাজী জহির এর সঙ্গে।

চিত্রা জহির চিত্রা ফিল্মস এর ব্যানারে প্রযোজনা করেছেন নয়ন তারা, ময়না মতি, অবুঝ মন, চাষীর মেয়ে, বধূ বিদায়, আমার স্বপ্ন সহ বেশ কয়েকটি চলচ্চিত্র।

এই প্রথম তিনি নিজের অভিনয় জীবন এবং ব্যক্তিজীবনের নানা জানা-অজানা ঘটনা খোলাখুলি আলোচনা করেছেন জনপ্রিয় অনুষ্ঠান ‘অনেক সাধের ময়না’-তে, যেখানে তাঁর সঙ্গে সাক্ষাৎকার নেন খ্যাতিমান সাংবাদিক আবদুর রহমান।

উল্লেখ্য, অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে চ্যানেল আইতে আগামী ২৮ মার্চ বিকাল ৫:২০ মিনিটে।