চট্টগ্রামে মোবাইল কোর্টের অভিযান, অবৈধ ডিজেল উদ্ধার

বিমানবন্দর সংলগ্ন এলাকায় অভিযান; ৩০ ড্রাম ডিজেল ও ৩টি পাম্প জব্দ

টুইট ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় অবৈধ তেল মজুদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে প্রায় তিন ঘণ্টা ধরে এই অভিযান চালানো হয়।

অভিযানে প্রায় ৩০ ড্রাম (প্রায় ৬ টন) অবৈধভাবে মজুদ করা ডিজেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ডিজেল লোডিং ও আনলোডিং কাজে ব্যবহৃত ৩টি পাম্প জব্দ করা হয়।

উদ্ধার হওয়া ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানা গেছে।

জব্দ করা মালামাল আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।