তারাগঞ্জে রিপোর্টার্স ক্লাবের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

স্বাধীনতা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ!

তারাগঞ্জ (রংপুর) প্রতি‌নি‌ধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রংপুরের তারাগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রিপোর্টার্স ক্লাব, তারাগঞ্জ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং গভীর শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাব তারাগঞ্জের সভাপতি মোঃ লালমিয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহীল শাহীনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান, মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরতে এবং শহীদদের আত্মত্যাগ স্মরণে প্রতিবছর এ ধরনের কর্মসূচি পালন করা হয়।