স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অভিনন্দন জানালো পাকিস্তান

শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির কামনায় উষ্ণ শুভেচ্ছা; দুই দেশের সম্পর্ক আরও গভীর করার আশা
টুইট ডেস্ক: স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানের উপলক্ষে বাংলাদেশের সরকার ও জনগণকে উষ্ণ অভিনন্দন এবং শুভকামনা জানিয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ অভিনন্দন জানিয়েছে। বার্তায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানের সরকার ও জনগণ তাদের শুভকামনা জানাচ্ছে।
পাকিস্তান বাংলাদেশের জন্য অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির কামনা করে এবং দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর করার ইচ্ছাও প্রকাশ করেছে।






