কেরানীগঞ্জে প্রথম প্রহরে শহিদদের শ্রদ্ধা

স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, দিনভর গাম্ভীর্যপূর্ণ পরিবেশ।
নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার (২৬ মার্চ), মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে কেরানীগঞ্জ স্মৃতি সৌধে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসের সূচনালগ্নেই গাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি পালন করা হয়।
রাত পেরিয়ে দিনের প্রথম প্রহরে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ওমর ফারুকের নেতৃত্বে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে জিনজিরা ইউনিয়ন পরিষদ, কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ থানা পুলিশের সদস্যরা পর্যায়ক্রমে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতি সৌধটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।







