ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

সাত দিনের ছুটি শেষে কাজে ফেরা; সরকারি অফিসগুলোতে এখনো ঈদের আমেজ

টুইট ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসেই সচিবালয়ে কাজে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল থেকে তিনি সচিবালয়ে অফিস কার্যক্রম পরিচালনা করছেন।

একই দিনে সাত দিনের টানা ছুটি শেষে খুলেছে সচিবালয়সহ সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। দীর্ঘ ছুটি কাটিয়ে কাজে ফিরলেও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এখনো ঈদের আমেজ দেখা গেছে; অনেকেই কুশল বিনিময় ও শুভেচ্ছা জানাতে ব্যস্ত সময় পার করছেন।

গত ২১ মার্চ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ছিল।