৪ ঘণ্টা লাইনে থেকেও তেল পেলেন না, ক্ষোভ নাসিরুদ্দিন পাটওয়ারীর

জ্বালানি সংকট নিয়ে ফেসবুকে পোস্ট, মুহূর্তেই ভাইরাল-মন্তব্যে ক্ষোভ ঝাড়ছেন নেটিজেনরা
টুইট ডেস্ক: জ্বালানি তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী। ‘৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না’ এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন তিনি।
সোমবার (২৪ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া ওই পোস্টটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জ্বালানি সংকট নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি আবারও আলোচনায় উঠে আসে।
পোস্টটির নিচে হাজারো মানুষ মন্তব্য করে নিজেদের অভিজ্ঞতা ও ক্ষোভ প্রকাশ করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে প্রায় সাড়ে ১২ হাজার মন্তব্য জমা পড়েছে।






