বান্দরবানে ৯ ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

৫ হাজার অসহায় মানুষের মাঝে সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে জেলা বিএনপি। স্থানীয় নেতৃবৃন্দের আয়োজনে ১৮ ও ১৯ মার্চ এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী-এর উদ্যোগে প্রায় ৫ হাজার মানুষের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপহার হিসেবে দেওয়া হয় ছোলার ডাল, চিনি, সেমাই, তেল, নারকেল, শাড়ি ও লুঙ্গি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।

এছাড়া উপস্থিত ছিলেন: অধ্যাপক ওসমান গনি, আব্দুল মাবুদ, সাশৈপ্রু মার্মা, নেজাম চৌধুরী, আবু বক্কর, নজরুল ইসলাম সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ সাইদুল আলম সাঈদ। এসময় স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ঈদকে সামনে রেখে এমন উদ্যোগে উপকারভোগীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানান আয়োজকরা।