বান্দরবানে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

এমপি সাচিংপ্রু জেরীর উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সম্মাননা।
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: বান্দরবান জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বান্দরবান রাজবাড়িতে অবস্থিত সংসদ সদস্যের বাসভবনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিংপ্রু জেরী।
ইফতার মাহফিলে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতা ওসমান গনি, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাশৈপ্রু, সাবেক চেয়ারম্যান আব্দুর কুদ্দুস, আলহাজ মো. আবদুল মাবুদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির সহ-সভাপতি মুজিবুর রশিদ।






