‘সাহস থাকলে’ হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাক ট্রাম্প: আইআরজিসি

ইরানের নৌবাহিনী ধ্বংসের দাবি নাকচ তেহরানের

টুইট ডেস্ক: ইরানের নৌবাহিনী সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প-এর এমন দাবি নাকচ করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, ট্রাম্পের সাহস থাকলে তিনি হরমুজ প্রণালিতে জাহাজ পাঠিয়ে দেখাতে পারেন।

সোমবার (১৬ মার্চ) এ বিষয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাইনি বলেন, ট্রাম্প দাবি করেছেন যে তিনি ইরানের নৌবাহিনী ধ্বংস করে দিয়েছেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। তার সাহস থাকলে পারস্য উপসাগরীয় অঞ্চলে জাহাজ পাঠিয়ে পরিস্থিতি যাচাই করতে পারেন।

তিনি আরও দাবি করেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির কৌশলগত নিয়ন্ত্রণ বর্তমানে আইআরজিসি নৌবাহিনীর হাতেই রয়েছে।

নাইনির মতে, ইরানের সামরিক সক্ষমতা এখনও অটুট রয়েছে এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত।