বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন শফিকুর রহমান

উপনেতা হলেন সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের

টুইট ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. শফিকুর রহমান।

হাফিজ উদ্দিন আহমদ, স্পিকার, তাকে এ স্বীকৃতি দেন। এ বিষয়ে গত ১২ মার্চ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে গেজেট প্রকাশ করা হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের জারি করা গেজেট অনুযায়ী, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি এবং ‘বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা) আইন, ২০২১’-এর বিধি ২(১)(ত) অনুযায়ী এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে একই আইনের অধীনে বিরোধী দলের উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারের বিরোধিতাকারী সংসদীয় দল বা জোটের সদস্য সংখ্যা সর্বাধিক হওয়ায় স্পিকার তাদের এই স্বীকৃতি প্রদান করেন।