ঈদে গণপরিবহন চলাচলে ব্যবস্থা: ডিএমপি কমিশনারের নির্দেশ

কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে, মোবাইল কোর্ট দিয়ে লক্কর-ঝক্কর বাস নিয়ন্ত্রণ।

টুইট ডেস্ক: ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার বলেছেন, ঈদের সময় সব বাস কাউন্টারে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে। রাস্তায় যাত্রীদের হয়রানি না হয় এবং লক্কর-ঝক্কর বাস চলাচল না করে তা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, টার্মিনাল ও মহানগরীতে ব্যাপক সংখ্যক ডিবি, সোয়াত এবং ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। বাস মালিক-শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে যাত্রীদের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করা হবে।

ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার আনিছুর রহমান উল্লেখ করেন, বিআরটিএ চার্ট অনুযায়ী নির্ধারিত ভাড়া থেকে বেশি নিলে সেই গাড়ির রুট পারমিট বাতিল করা হবে। বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল জানান, যাত্রী সুবিধা নিশ্চিত করতে সকল পক্ষ একসঙ্গে কাজ করছে।