ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, একমাত্র মনোনয়নেই নির্বাচিত
টুইট ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার পর শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ ঘোষণা দেন অধিবেশনের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন।
সভাপতি জানান, স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন জমা পড়েছে। মনোনয়নটি ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নামে।
একমাত্র প্রার্থী হওয়ায় তাকে সর্বসম্মতিক্রমে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।






