ভালভার্দের হ্যাটট্রিকে রিয়ালের দাপট

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটিকে ৩–০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে স্প্যানিশ জায়ান্টরা।
টুইট ডেস্ক: ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ই্য্যৎ্যউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষো লোর প্রথম লেগে দাপুটে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের ঐতিহাসিক সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামেজইংল্যান্ডের শক্তিশালী ক্লাব ম্যানচেস্টার সিটি–কে ৩–০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে বড় একটি ধাপ এগিয়ে গেল স্প্যানিশ দলটি। ম্যাচের তিনটি গোলই করেছেন উরুগুইয়ান মিডফিল্ডার ফেডেরিকো ভালভার্দে।
ম্যাচের আগে চোটের কারণে গুরুত্বপূর্ণ দুই তারকা কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যাম–কে ছাড়াই মাঠে নামতে হয় রিয়ালকে। ফলে শুরুতে কিছুটা শঙ্কা থাকলেও সেই দুশ্চিন্তা দূর করে দেন ভালভার্দে। দুর্দান্ত নৈপুণ্যে প্রথমার্ধেই পূর্ণ করেন নিজের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।
২০ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন ভালভার্দে। প্রতিপক্ষের রক্ষণ ভেঙে এগিয়ে গিয়ে গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা–কে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান তিনি। মাত্র সাত মিনিট পর আবারও গোল করেন এই মিডফিল্ডার। ভিনিসিয়ুস জুনিয়র–এর আক্রমণ থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভিতর থেকে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই পূর্ণ হয় তার হ্যাটট্রিক। ৪২ মিনিটে ব্রাহিম দিয়াজ–এর ভাসানো বল দারুণ নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় জালে পাঠান ভালভার্দে। প্রায় এক দশকের সিনিয়র ক্যারিয়ারে এটিই তার প্রথম তিন গোলের কীর্তি।
চ্যাম্পিয়ন্স লিগে আগের ৭৫ ম্যাচে তিন গোল করা এই মিডফিল্ডার এক ম্যাচেই সমানসংখ্যক গোল করে আলোড়ন তুলেছেন।বিরতির পরও আক্রমণাত্মক খেলায় এগিয়ে ছিল রিয়াল। ৫৬ মিনিটে পেনাল্টি পেলেও গোল করতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। তার শট ঠেকিদ্ধটয়ে দেন দোন্নারুমা। অন্যদিকে সিটির হয়ে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি আরলিং হলান্ড। এক পর্যায়ে তার সম্ভাবনাময় প্রচেষ্টা দারুণ স্লাইডে আটকান আন্তোনিও রুডিগার।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩–০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। আগামী মঙ্গলবার ম্যানচেস্টারে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। ঘরের মাঠে বড় ব্যবধানে হার কাটিয়ে ঘুরে দাঁড়ানো এখন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ম্যানচেস্টার সিটির জন্য।
শরিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা গোল উদযাপনের সময় আনন্দিত মুহূর্তে।






