গরুর শিংয়ের গুঁতায় প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর

চট্টগ্রামের লোহাগাড়ায় পদুয়া এস আই চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে দুর্ঘটনায় নিহত সারাবন তাহুরা

টুইট ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকায় এক এসএসসি পরীক্ষার্থী সারাবন তাহুরা গরুর শিংয়ের আঘাতে প্রাণ হারিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১১ মার্চ) দুপুরে পদুয়া এস আই চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। সারাবন তাহুরা উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক সোবহান গ্রামের সৌদিপ্রবাসী মাহফুজুর রহমানের কন্যা। সে পদুয়া এসিএম উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, এক বিক্রেতা কালো একটি ষাঁড় বিক্রির জন্য পদুয়া তেওয়ারিহাট বাজারে এনেছিলেন। সড়কের পাশে বাঁধা থাকা ষাঁড়টি হঠাৎ দড়ি ছিঁড়ে সারাবনকে শিং দিয়ে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।