বার্নাব্যুতে মহারণ আজ

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় মুখোমুখি রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি, ইউরোপ কাঁপানো দ্বৈরথে উত্তেজনায় ফুটবল বিশ্ব।

টুইট প্রতিবেদক: ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠ মঞ্চ ইউয়িএফএ চ্যাম্পিয়নস লিগ এ আবারও মুখোমুখি হচ্ছে আধুনিক ফুটবলের দুই শক্তিধর ক্লাব রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। শেষ ষোলো পর্বের প্রথম লেগে আজ গভীর রাতে স্পেনের ঐতিহাসিক সান্টিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম মে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ইউরোপ কাঁপানো এই দ্বৈরথ।

গত কয়েক মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি হয়ে উঠেছে রিয়াল,সিটি মুখোমুখি। এবারও তার ব্যতিক্রম নয়। টানা পঞ্চমবারের মতো এই প্রতিযোগিতায় একে অপরের বিপক্ষে মাঠে নামছে দুই দল, যা ইউরোপীয় ক্লাব ফুটবলে এক অনন্য প্রতিদ্বন্দ্বিতার রূপ নিয়েছে।

দুই দলের সাম্প্রতিক পরিসংখ্যানও সমান সমান লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। ইউরোপীয় প্রতিযোগিতায় এখন পর্যন্ত ১৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই ক্লাব। সেখানে পাঁচটি করে জয় পেয়েছে রিয়াল ও সিটি, আর বাকি সাতটি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে।

ফলে বার্নাব্যুর প্রথম লেগ থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়ে মরিয়া থাকবে দুই পক্ষই।
চ্যাম্পিয়নস লিগে গত কয়েক মৌসুম ধরেই নকআউট পর্বে নিয়মিত দেখা হচ্ছে দুই দলের।

২০২১–২২ ও ২০২২–২৩ মৌসুমে সেমিফাইনাল, ২০২৩–২৪ মৌসুমে কোয়ার্টার ফাইনাল এবং ২০২৪–২৫ মৌসুমে নকআউট প্লে অফে মুখোমুখি হয়েছিল তারা।প্রতিবারই নাটকীয় ও রোমাঞ্চকর লড়াই উপহার দিয়েছে ইউরোপের এই দুই জায়ান্ট।

আজকের ম্যাচ ছাড়াও শেষ ষোলো পর্বে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন নিজেদের মাঠে খেলবে চেলসিয়া এফসি এর বিপক্ষে।

এছাড়া নরওয়ের চমক জাগানো ক্লাব বোডো/গ্লিমিট। মুখোমুখি হবে পর্তুগালের স্পোটিং সিপিয়ের এর। অন্যদিকে জার্মান ক্লাব বায়র্ন লেভারকুশেন এর মাঠে কঠিন পরীক্ষায় পড়বে ইংলিশ জায়ান্ট আর্সেনাল এবং এফসি।

সব মিলিয়ে আজকের রাতটি ইউরোপীয় ফুটবলপ্রেমীদের জন্য হতে যাচ্ছে উত্তেজনায় ভরপুর,যেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির আরেকটি সম্ভাব্য মহাকাব্যিক দ্বৈরথ।